- 17 Jan 2026
- BAF SEMC
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকার এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা দীর্ঘদিনের অধ্যবসায়, নিরলস পরিশ্রম ও শৃঙ্খলাপূর্ণ সাধনার পথ অতিক্রম করে তাদের আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হচ্ছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়—বোর্ড পরীক্ষার পথে।
আজ ১৬ই এপ্রিল ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি, শিক্ষা। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং পরীক্ষার প্রস্তুতি ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানের শেষপর্বে পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তাদের সুস্থতা, সাফল্য এবং জীবনের আগামী পথচলার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত এডজুটেন্ট, উপাধ্যক্ষ, একাডেমিক কো-অর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষকদ্বয় এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী।
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকার সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা— সাফল্যের পথে এগিয়ে যাক তাদের প্রতিটি পদক্ষেপ। মহান আল্লাহ আমাদের সহায় হোন।


.jpg)





