BAF SEMC Events
  •   17 Jan 2026
  •   BAF SEMC

নতুন গেইট এর শুভ উদ্ভোধন

শিক্ষার্থীদের নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত বিদ্যালয়ের পশ্চিম পাশের নতুন গেইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই গেইট চালু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগকে উপস্থিত সকলে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

Recent News & Events

Message sent successfully!